1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করল মা মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ : বরিশাল রেঞ্জ ডিআইজি আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পূজা ঘিরে ‘বেহুলা সংকলন’র মোড়ক উন্মোচন কলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা বরিশালে বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা বরিশালে পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মারধর

নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুটি ছাগল হত্যার অভিযোগে সুনীল হালদারের বিরুদ্ধে মামলা করেছেন ছাগলের মালিক হালিম হাওলাদার।

 

সোমবার (১৭ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় মামলাটি করা হয়। অভিযুক্ত সুনীল হালদার ওই গ্রামের মৃত মনোহর হালদারের ছেলে।

 

এর আগে গত রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামের কৃষক হালিম হাওলাদারের দুটি ছাগল পাশের বাড়ির সুনীল হালদারের ফসলি জমিতে গিয়ে গাছপালা ও ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে সুনীল হালদার ছাগল দুটিকে ধরে পা বেঁধে পানিতে ফেলে দেন বলে অভিযোগ করেন ছাগলের মালিক। পরে স্থানীয়রা একটি ডোবা থেকে ছাগল দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হালিম হাওলাদার বলেন, ভুলক্রমে ছাগল দুটি প্রতিবেশী সুনীল হালদারের জমিতে চলে যায়। পরে ছাগল খুঁজতে গিয়ে জমির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় তাদের ভাসতে দেখেন। তার অভিযোগ, সুনীল হালদারই ছাগল দুটি পানিতে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

তবে ছাগল হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, ছাগল দুটি প্রায়ই তার ফসলি জমিতে এসে ঘাস খেত। তিনি কখনো ছাগল দুটিকে আঘাত করেননি। বরং মালিককে ছাগল বেঁধে পালনের কথা বলেছিলেন। পারিবারিক বিরোধের কারণে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রুবেল গাজী বলেন, বিষয়টি শুনে তিনি মর্মাহত হয়েছেন। এভাবে দুটি প্রাণীকে হত্যা করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত।

 

নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি সুনীল হালদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network