1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের পরকীয়া করায় পদ গেল জামায়াত নেতার গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি ফোরকান হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচ জনের দশ বছরের কারাদণ্ড কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস পাথরঘাটায় ছোট বোনের পরকীয়া দেখে ফেলায় বড় বোনকে ধর্ষণচেষ্টা

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ডেস্ক সংবাদ : ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে এবং তিনি নির্ধারিত নির্বাচনের জন্য বৈধ প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে না। অলি আহমেদের প্রার্থিতা প্রত্যাহারেরও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আব্দুল বাতেন আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য অংশ নেবে। অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় পর এমন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network