1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম

কলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মারধর করে চার মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগে মো. জাকির মাতুব্বর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি ও ভুক্তভোগী জান্নাতির (৩২) ভাসুর।
গত ১১ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতি বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) জাকির মাতুব্বরসহ পাঁচজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন-মো. ফারুক মোল্লা (৫০), মো. নুর ইসলাম গাজী (৫০), মো. ফিরোজ (৪০) ও নয়া মিয়া (৩৫)।
মামলার এজাহারে জান্নাতি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে আসামিরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে আসামিরা তার স্বামীর বাড়িতে প্রবেশ করে পারিবারিক বিষয় নিয়ে তর্কে জড়ান।
একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। প্রধান আসামি জাকির মাতুব্বর গাছের গুঁড়ি দিয়ে তাকে মারধর করে এবং তলপেটে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় তিনি চার মাসের গর্ভবতী বলে জানিয়ে আর আঘাত না করার জন্য অনুরোধ করলেও আসামিরা মারধর অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন জান্নাতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১০টা ১০ মিনিটের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে জানান, তার গর্ভের সন্তান মারা গেছে এবং গর্ভপাত হয়েছে।
এ ছাড়া মারধরের সময় তার পরনে থাকা পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
কলাপাড়া থানার এসআই মো. মাসুদ রানা জানান, মামলা দায়েরের পর প্রধান আসামি জাকির মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network