1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জে পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রদল। সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করে দুটি গ্রুপ। এতে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের ৯ জনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ।

 

সোমবার রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধার স্বাক্ষরে চারটি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

এতে আমড়াগাছিয়া ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. হাসানকে সাধারণ সম্পাদক, দেউলী সুবিদখালী ইউনিয়নে হাসিবুল ইসলাম শান্তকে সভাপতি ও মো. মাসুম আহমেদকে সাধারণ সম্পাদক, কাকড়াবুনিয়া ইউনিয়নে সাইফুল নূরকে সভাপতি ও রাকিব মৃধাকে সাধারণ সম্পাদক এবং মজিদবাড়িয়া ইউনিয়নে মিরাজ হোসেনকে সভাপতি ও সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

 

এর বিপরীতে একই দিনে সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেনসহ কয়েকজনের স্বাক্ষরে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের পাল্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

এতে মাধবখালী ইউনিয়নে বেল্লাল হোসেনকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক, আমড়াগাছিয়া ইউনিয়নে মাহিন মোল্লাকে সভাপতি ও মো. হাসানকে সাধারণ সম্পাদক, দেউলী সুবিদখালী ইউনিয়নে আব্বাস আকনকে সভাপতি ও তানভীর হাওলাদারকে সাধারণ সম্পাদক, কাকড়াবুনিয়া ইউনিয়নে আসাদুজ্জামানকে সভাপতি ও নাঈম ইসলামকে সাধারণ সম্পাদক এবং মজিদবাড়িয়া ইউনিয়নে মিরাজ হোসেনকে সভাপতি ও আরিফ হোসেন উদয়কে সাধারণ সম্পাদক করা হয়।

 

পাল্টাপাল্টি কমিটি ঘোষণার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

 

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

 

জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network