1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাতকড়া পরে বাবার জানাজায় আ.লীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

হাতকড়া পরে বাবার জানাজায় আ.লীগ নেতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের চন্দনাইশে কারাগার থেকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহাদাৎ নবী খোকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবা নুরুনবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়।

শাহাদাৎ নবী খোকা আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা কমিটির সদস্য। তিনি দলটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যও ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান নুরুনবী সওদাগর (৮৮)। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেন শাহাদাৎ নবী। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাকে সোমবার ভোর ৪টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

আরও জানা যায়, সোমবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় শাহাদাৎ নবীকে চন্দনাইশে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন শাহাদাৎ নবী। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে নুরুনবী সওদাগরকে দাফন করা হয়। এরপর তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

শাহাদাৎ নবীর চাচা নুরুল আলম বলেন, গত বছরের ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাৎ নবীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network