1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা ও মারধর

কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কীর্ত্তিপাশা ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীর্ত্তিপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মজিবর রহমান সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী মোহাম্মদ নান্না খলিফা, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন হোসাইন আবুল, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. হাফিজুর রহমান মল্লিক, কীর্ত্তিপাশা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস ও তাপসী বড়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কীর্ত্তিপাশা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. তকদীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ও স্থানীয় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network