1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলি আহমদের অভিনন্দন মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত নৌযান শুমারিতে ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী পেটে গজ রেখেই সেলাই, দেড় মাস পর নারীর মৃত্যু পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব-প্রোপাগান্ড ছড়ান বলে মন্তব্য করেছেন প্রবাসকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পিনাকী-ইলিয়াস জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছেন দাবি করে নিজের পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশ বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কন্টেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ড ছড়ায়।’

তিনি লেখেন, ‘জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পিছনে লেগেছে। যদিও এর আগেও আমাদের নিয়ে নানা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। নির্বাচনের আগে তো আমাকে হারাতে উঠেপড়ে লেগেছিল।’

প্রতিমন্ত্রী লেখেন, ‘তো কী করতে পেরেছে ওরা, আর কি-ই বা করবে? মানুষ কি সবাই ওদের মতো নাকি ওরা ভগবান/ ফেরেশতা যে ওরা যা বলবে সেটা বিশ্বাস করবে? ওদের ধান্দা মানুষ বুঝে না? ধান্দা বা উদ্দেশ্য না থাকলে কি শুধু শুধু একজনের পিছনে লাগে?’

গণঅধিকার পরিষদের সভাপতি আরও লেখেন, ‘আমি এগুলো আগেও পাত্তা দেইনি, এখনো দিচ্ছি না। ওরা কী এমন ব্যক্তি যে একজন ফ্রান্সে আর আরেকজন আমেরিকায় বসে নিজেদের ধান্দায় আমাদের নিয়ে গুজব, প্রোপাগান্ডা ছড়াবে আর আমরা সেটার রিপ্লাই দিয়ে তাদের গুরুত্বপূর্ণ করে তুলবো? গতকাল ও আজকে ওরা লেখায়, এটুকু লিখলাম। তবে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক রাখতে চাই না।’

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network