1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশালে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌনে ১ কোটির সড়ক, উঠে গেছে পিচ-পাথর রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা

কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্য বন্দর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে নৌখাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network