লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরাজি, ফয়সাল মিঝি, এনায়েত কবির মুন্সী, জাফর পাটোয়ারী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম- আহ্বায়ক আব্দুল্যাহ আল-সবুজ, জসিম হাওলাদার, নাইম পাটোয়ারী, মো. রফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করেন দলীয় নেতাকর্মীরা।