1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বন্ধুত্ব, বিশ^াস ও মানবিকতার প্রত্যয়ে পথ চলা ‘বন্ধু ফোরাম-৯৪’ এর শরৎ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আমেরিকা প্রবাসী বন্ধু সাইফুলের উদ্যোগে পৌরশহরের লাঙ্গলখালী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আড্ডার আয়োজন করা হয়।

আড্ডায় বন্ধু ফোরাম-৯৪ এর সদস্যরা দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, বন্ধু ফোরাম-৯৪ এর মূল লক্ষ্য হলো- বন্ধুত্বের বন্ধনকে অটুট রেখে পারস্পরিক সহযোগিতা ও মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে পথ চলাই এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সংগঠনের সঙ্গে এখনো যারা যুক্ত হননি, তাদেরও বন্ধু ফোরাম-৯৪ এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠিত শরৎ আড্ডায় বন্ধু ফোরাম-৯৪ এর আহ্বায়ক প্রভাষক মো. এনামুল হাসান তৌহিদ এবং সদস্য সচিব বিন ইয়ামিন জোনায়েদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন বন্ধু ফোরাম-৯৪। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৮১ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network