1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় জমি চাষে বাধা, যুবককে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বরগুনায় জমি চাষে বাধা, যুবককে কুপিয়ে জখম

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে জমি জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আহত রাকিবকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব ওই এলাকার বাসিন্দা মো. আবুল কালামের ছেলে।

আহত রাকিবের পরিবারের অভিযোগ,উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকায় তাদের মালিকানাধীন জমিতে স্থানীয় খোকন মাল জোরপূর্বক চাষাবাদ করতে আসেন।

এ সময় রাকিব জমিতে চাষাবাদে বাধা দিলে খোকন মালের নেতৃত্বে রুস্তুম, ইব্রাহিম, ইসমাইল, আলমগীরসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত রাকিবের বাবা মো. আবুল কালাম বলেন, আমাদের জমিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসলে আমার ছেলে বাধা দেয়। এ সময় খোকন মালের নেতৃত্বে একদল লোক আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খোকন মালের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বলেন, মারধরের একটি খবর পাওয়া যায়। এবিষয়ে ভুক্তভোগি পরিবারকে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network