1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা ভিত্তিক অবহিতকরণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝালকাঠির ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।

কর্মশালায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন, ঝালকাঠির জিপি অ্যাড. সৈয়দ হোসেন, পিপি মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. আসম মাহামুদুর রহমান পারভেজ, জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমান, এডাবের চেয়ারম্যান মো. শাহ আলম খলিফা প্রমুখ।

সভায় বিভিন্ন পেশার ৪০জন অংশ গ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, ভূমি জোনিং হচ্ছে সরকার কর্তৃক পরিকল্পিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে দেশের ভূমিকে তার ব্যবহারযোগ্যতা, পরিবেশগত প্রভাব ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network