1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধাক্কায় ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিয়ে গেল ২০০ মিটার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ধাক্কায় ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিয়ে গেল ২০০ মিটার

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। এসময় গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সোমবার (২৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের সামনের নিচে ঢুকে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এসময় তিনজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। ততক্ষণে ট্রাকের চালক পালিয়ে যান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network