1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মহাসড়ক অবরোধ করে যুবলীগের মিছিল, আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মহাসড়ক অবরোধ করে যুবলীগের মিছিল, আটক ৩

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখা যায়।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘১৫ আগস্ট শোক র‍্যালি’ লেখা ছিল। ব্যানারে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগঠক শেখ সেলিমের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আটক তিনজন হলেন শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)। তাদের তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ নড়িয়া থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। নড়িয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।” পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network