1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক দশক পর ‘অপারেশন অগ্নিপথ’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

এক দশক পর ‘অপারেশন অগ্নিপথ’

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে নতুন রূপে পর্দায় আসতে যাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক আগে অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে নানা অভ্যন্তরীণ জটিলতা ও টানাপোড়েনে মাঝপথেই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ।

 

দীর্ঘ বিরতির পর সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের দর্শকচাহিদা ও আধুনিক সিনেমার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল গল্পে বেশ কিছু পরিবর্তন আনা হবে। পাশাপাশি যুক্ত হবে নতুন কিছু উপাদান। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই প্রকল্পটি নতুনভাবে শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।

 

গল্পের পরিবর্তনের পাশাপাশি অভিনয়শিল্পীদের তালিকাতেও কিছু রদবদল হতে পারে। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। আগামী বছর থেকেই সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 

ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘অপারেশন অগ্নিপথ’।

 

নতুন গল্প, আধুনিক নির্মাণকৌশল ও শাকিব খানের উপস্থিতিতে দীর্ঘদিন পর সিনেমাটির প্রত্যাবর্তন ইতোমধ্যেই ঢালিউডে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network