1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিং হরিয়ানার রোহতকের উচ্চ-নিরাপত্তাবেষ্টিত সুনারিয়া জেল থেকে আবারও সাময়িক মুক্তিতে বাইরে এসেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে ২১ দিনের জন্য ফারলো বা এক ধরনের সাময়িক ছুটি দেওয়া হয়। এর আগে ৩০ দিনের প্যারোল শেষ করে গত ২৬ জুন জেলে ফেরার পর দুই মাস পার না হতেই তিনি এই সুবিধা পেলেন। ২০২০ সালের পর থেকে এ নিয়ে ১৭ বারের মতো তিনি জেলের বাইরে এলেন। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে তিনি সুনারিয়া জেল থেকে বের হন এবং বর্তমানে সিরসায় অবস্থিত ডেরা সদর দফতরের দিকে রওনা হয়েছেন।

দুই নারী অনুসারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সালের আগস্টে রাম রহিমকে সুনারিয়া জেলে পাঠানো হয়েছিল। ওই মামলায় তাকে দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে সিরসার সাংবাদিক রাম চন্দর ছত্রপতির হত্যা মামলাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন।

নিজের যৌন নির্যাতনের কথা ফাঁস করে দেওয়া ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৪ সালে রঞ্জিত সিং হত্যা মামলায় দুর্বল তদন্ত ও প্রমাণের অভাবে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাম রহিম সিংসহ পাঁচজনকে বেকসুর খালাস দেন।

প্রতিবেদন অনুযায়ী, রাম রহিম সিংয়ের এই সাময়িক মুক্তিগুলো মূলত ‘হরিয়ানা গুড কনডাক্ট প্রিজনার্স (টেম্পোরারি রিলিজ) অ্যাক্ট, ২০২২’-এর অধীনে পরিচালিত হয়। এই বিধিমালা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ও শর্ত সাপেক্ষে একজন যোগ্য দণ্ডপ্রাপ্ত কয়েদি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭০ দিনের প্যারোল এবং ২১ দিনের ফারলো পাওয়ার অধিকার রাখেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network