1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার পাখিমারা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট চন্দন কুমার নাগ, ইউনিট হেড (কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ট্রানজেকশন মনিটরিং ইউনিট) মোর্শেদ আবেদীন, বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার আব্দুল মোতালেব ও রিলেশনশিপ অফিসার মো. মশিউর রহমান।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের পাখিমারা বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোঃ ইমরান হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি মো. মহিবুর রহমান বলেন, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুধু গ্রামীণ জনগণের আমানত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকটি।
তিনি বলেন, গ্রামীণ অঞ্চল থেকে সংগৃহীত আমানতের প্রায় তিন গুণ অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও সিটি ব্যাংক কাজ করে যাচ্ছে।
গ্রাহক সমাবেশে নিরাপদ ব্যাংকিং, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ গ্রহণের সঠিক পদ্ধতি ও ডিজিটাল লেনদেন সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া হয়। এছাড়া সিটি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স লোন, ব্যবসায়ী লোন ও চাকরিজীবীদের সহজ শর্তে পারসোনাল লোন দেওয়ার বিষয়েও জানানো হয়।
গ্রামীণ জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআর (Bangla QR) চালুর কথাও জানান আয়োজকরা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও আলোচনা আয়োজনের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জহির উদ্দিন খান বলেন, পাখিমারা বাজারে নতুন এজেন্ট আউটলেট উদ্বোধনের মাধ্যমে প্রমাণিত হলো-সিটি ব্যাংক শুধু নগরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাখিমারা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও বাড়বে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network