1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মো: জসিম উদ্দিন জামসেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম উল্লেখ থাকার কথা।

অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব পাঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:মনিরুজ্জামান।

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত সভাপতি উপ- প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেম মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। ফলে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা না করেই এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, নতুন করে বিধি অনুযায়ী প্রস্তাব পাঠানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network