1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ বাইজিদ হাওলাদার (২১) নামে এক যুবককে মারধর করে মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতুলী মিশ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাইজিদ থনঞ্জুপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

আহত বাইজিদের অভিযোগ, তিনি খালুর বাড়িতে যাওয়ার পথে শওকাত আকন ও মজিবরসহ ১০-১২ জন মোটরসাইকেলযোগে এসে তার পথরোধ করেন। পরে তাদের হাতে থাকা পাই, রড দিয়ে তাকে মারধর করে হাতে থাকা মোবাইল ফোন ও গলায় থাকা চেইন নিয়ে যায়। খবর পেয়ে তার খালু ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network