1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৬ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের মোঃ রেজাউল মৃধা (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ১২,০০০ টাকা।জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে। গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী জানান, “বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।” উল্লেখ্য: সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network