1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: গাউছুল আজম ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার সেরা ফলাফল অর্জন করেছে দশমিনা উপজেলার জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া দারুল উলূম দশমিনা সবুজবাগ মাদরাসার শিক্ষার্থীরা।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাদরাসাটির শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৭টি পুরস্কার অর্জন করে। এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কোরআন হিফজের প্রতি মনোযোগ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একসঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট সাতটি পুরস্কার অর্জন করায় প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

মাদরাসার শিক্ষকরা এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি এ অর্জন ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মাদরাসাটির এমন সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষানুরাগীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network