1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা এবং ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাদের ভাণ্ডারিয়া থানা পুলিশ পিরোজপুরের আদালতে সোপর্দ করেছে।

গত ২৪ আগস্ট র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-৮ (বরিশাল)-এর যৌথ অভিযানে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি মো. সাব্বির হাওলাদার (১৯), মো. জিহাদ হাওলাদার (৩০) ও মো. শাকিল হাওলাদার (৩৫)।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. ইকরামুল ইসলাম (৩৮)-এর সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র, দা ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলার সময় সাব্বির হাওলাদারের ধারালো অস্ত্রের কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ইকরামুলের নাকে লাগে। জিহাদ হাওলাদারের দায়ের কোপে তার বাম হাতের কনুই জখম হয়। শাকিল হাওলাদার লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর সাব্বির ও শাকিল ইকরামুলের ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের কানবালা নিয়ে যায়। এতে বাধা দিলে ইকরামুলের স্ত্রী বিনাবালীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইকরামুলকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাণ্ডারিয়া থানার এসআই সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‍্যাবের সহায়তায় মামলার ১, ২ ও ৩ নম্বর আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ভাণ্ডারিয়ায় আনা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network