1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম কলাপাড়া আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘর এলাকায় নিজেদের ভোগদখলীয় জমিতে বীজ রোপণের কাজ করছিলেন আমিনুল। এ সময় মো. জহিরুল দফাদার, কামরুল দফাদার, কহিনুর বেগম, শাহাদাত ও কামাল সেখানে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, জহিরুল লোহার পাইপ দিয়ে আমিনুলের মাথা লক্ষ্য করে আঘাত করলে তা বুকে লেগে গুরুতর জখম হয়। কামরুল ছেনা দিয়ে মাথায় আঘাত করেন এবং অন্য আসামিরা লোহার পাইপ ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
আমিনুলের চিৎকারে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে আমিনুলকে কাদার মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া তার বাবার পকেট থেকে নগদ ১৫ হাজার ৭০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহত আমিনুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network