1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লালমনিরহাটের হাতীবান্ধায় বনচৌকি সীমান্তে ধান ক্ষেতে কাজ করার সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে লিটন মিয়া (২৭) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে একদল বিএসএফ সদস্যের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে ধাওয়া করলে সঙ্গে থাকা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা পালিয়ে যান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে বনচৌকি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমঝোল নামক স্থানে বাংলাদেশি নাগরিক লিটন মিয়া ফসলি জমিতে কাজ করতে গেলে ভারতের ‘৭৮ বিএসএফ ব্যাটালিয়ন’ পাগলিমারি ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা কৃষক লিটন মিয়াকে মারধর করেন।

এতে ক্ষুব্ধ হয়ে পাশে থাকা কৃষকরা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি রেখে পালিয়ে যান। পরে কৃষকরা সেগুলো বোনচৌকি ক্যাম্পে জমা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক লিটন মিয়া বলেন, ‘বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে কাজ করতে গেলে বিএসএফ এসে বাধা দেন। এতে প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে ভারতের অভ্যন্তরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পাশে থাকা অন্য কৃষকরা এসে আমাকে বিএসএফ সদস্যদের কাছ থেকে উদ্ধার করে। আমার হাতে ও পায়ে প্রচুর মারধর করেছে। আমি এর বিচার চাই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, ‘বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network