1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তিনি এই দুর্যোগের সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

তারেক রহমান তার পোস্টে লিখেছেন, ‘নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। আমার জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের চিন্তা ও প্রার্থনা রয়েছে, যারা এই বিশাল ক্ষতির ভার বহন করছেন। এই দুর্দশার সময়ে নেপালের যে ধরনের সহযোগিতার প্রয়োজন হতে পারে, তা দিতে আমরা প্রস্তুত।’

উল্লেখ্য, পোস্টের সঙ্গে নেপালের বন্যাদুর্গত এলাকার একটি ছবিও শেয়ার করেন তারেক রহমান। ছবির সৌজন্য হিসেবে উল্লেখ করা হয়েছে ‘নেপাল টাইমস’।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network