1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। আজ বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের তাজ ফার্মেমি অ্যান্ড মেডিসিন সপে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. আলামিন (৩০)। তার বাড়ি আদমদীঘির ছাতিয়ানগ্রামে।

তাজ ফার্মেমির মালিক জহুরুল ইসলাম জানান, আজ বেলা ১২টার দিকে তিনি দোকান খুলে রেখে শৌচাগারে যান। এ সময় আলামিন ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন।

একপর্যায়ে চেয়ার ভেঙে তিনি পড়ে যান। পাশের দোকানি মাসুদ বিষয়টি টের পেয়ে দৌঁড়ে এসে তাকে ধরে ফেলেন। এরপর লোকজন জড়ো হলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। স্থানীয়রা শাস্তি হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।

পাশের কীটনাশক দোকানি জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়।

পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network