1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি খাবার হোটেলেও ভাঙচুর করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজনকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা।

এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবিরের অনুসারী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকেরা একটি মিছিল নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

এর কিছুক্ষণ পর শিপলু খানের সমর্থকেরা মিছিল নিয়ে সদর রোড এলাকায় অবস্থান নেন। পরে আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা সেখানে মিছিল নিয়ে গেলে আবারও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কয়েকজন নেতাকর্মী আত্মরক্ষার জন্য স্থানীয় হাবিব হোটেলে ঢুকে পড়েন। পরে হোটেলটিতে ভাঙচুর করা হয়।

তবে ভাঙচুরে কোন পক্ষের নেতাকর্মীরা জড়িত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশ ও র্যাব সদস্যরা মাঠে ছিলেন। কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network