1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সভাপতি শাহীন. সম্পাদক রাহাত লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

সভাপতি শাহীন. সম্পাদক রাহাত লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের’ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহীন কুতুব ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান রাহাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয় তালুকদার ভবনের দোতলায় কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তামিম তালুকদার, সহ-সম্পাদক ফাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আরিফিন, ক্রীড়া সম্পাদক সাফওয়ান হোসাইন তাহনান, সহ-ক্রীড়া সম্পাদক শান্ত, প্রচার সম্পাদক মো. তিহান, সহ-প্রচার সম্পাদক মো. রাওহা, দপ্তর সম্পাদক মো. আবু বকর, সহ-দপ্তর সম্পাদক মো. তাসরিফ, কোষাধ্যক্ষ মো. সালমান।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম ও খেলাধুলা পরিচালনা করে আসছে। যা স্থানীয় সচেতন মহলের কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network