অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে
আপডেট সময় :
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে, গণতন্ত্রকে ফিরে পেতে আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট...
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল।
জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে, গণতন্ত্রকে ফিরে পেতে আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার।
প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। বিএনপি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।
প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ ও সন্ত্রাস নির্মূল করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে নিজে কি পাবেন এটা না ভেবে মানুষ, সমাজ ও রাষ্ট্রকে কি দেবেন সেটা ভাবুন।
কারন বিনপি সরকার জনগনের সরকার দেশ ও মানুষের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দলের নেতা কর্মীদের সুশৃঙ্খল হয়ে মত পার্থক্য ভুলে যাবেন এমনটা আশা করছি। মনে রাখবেন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর আদর্শ সমুন্নত রেখেই আমরা আমাদের দেশ গড়ে তুলতে চাই।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচ্চু উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পদাক আবুল কালাম মলাদ জোমাদ্দার প্রমূখ। অন্যন্যের মধ্যেউপস্থিত ছিলেন জুলফিকার।
এর আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরদের আংশগ্রহনে শহরে একটি শোভাযাত্রায় প্রতিমন্ত্রী অংশ নেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।