1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
শুল্ক ফাঁকি দিতে পার্টস খুলে ৩ বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা, বন্দরে জব্দ বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিথিরা ফিতা কেটে লালমোহন হাসপাতাল গেট এলাকায় অবস্থিত একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারটির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

সভায় বক্তারা বলেন, মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করতে এ ধরনের বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

লালমোহন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরানসহ একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের অংশীদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network