1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিভিন্ন উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪ বরিশালে চলতি বছরে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭৯১ বরিশালে বিএনপির কর্মসূচিতে প্রকাশ্যে ছুরি নিয়ে হাজির স্বেচ্ছাসেবক দল নেতার ভাই বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির দোয়া লালমোহনে ইয়াবাসহ আটক ২ নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে-ছারছীনার পীর ছাহেব উজিরপুরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ’র আত্মহত্যা  সানুহার-ধামুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহ! সুন্দরবনে নতুন বাহিনী মোতায়েন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

বিভিন্ন উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচি, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং স্থানীয় জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিরও আয়োজন করা হয়।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়। দলীয় অফিস প্রাংঙ্গনে দলীয় পতাকা উত্তোলনে অংশ নেন বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এরা হলেন,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহ সভাপতি কয়ছর আহমেদ কমল, বিএনপি’র নেতা ও জিন্নাগড় ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, উপজেলা যুবদল সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,সাবেক যুবদল সেক্রেটারি শহিদুল ইসলাম দুলাল, যুবনেতা ও সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বেলা ১১টায় চরফ্যাশন সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা  নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন। র‌্যালি শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network