1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪ বরিশালে চলতি বছরে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭৯১ বরিশালে বিএনপির কর্মসূচিতে প্রকাশ্যে ছুরি নিয়ে হাজির স্বেচ্ছাসেবক দল নেতার ভাই বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির দোয়া লালমোহনে ইয়াবাসহ আটক ২ নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে-ছারছীনার পীর ছাহেব উজিরপুরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ’র আত্মহত্যা  সানুহার-ধামুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহ! সুন্দরবনে নতুন বাহিনী মোতায়েন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিথিরা ফিতা কেটে লালমোহন হাসপাতাল গেট এলাকায় অবস্থিত একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারটির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

সভায় বক্তারা বলেন, মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করতে এ ধরনের বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

লালমোহন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরানসহ একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের অংশীদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network