1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাসিজ ফোর্সের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল রাতে লাভিন দ্বীপে মার্কিনিরা মিসাইল ছোড়ে। এ সময় প্রাণ হারান বাসিজের তিন সদস্য।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ। বাসিজ প্যারামিলিটারির সদস্যরা ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডে চলেন। এতে বেসামরিক মানুষ যোগ দিতে পারেন।

এই প্যারামিলিটারি বাহিনীকে একটি আদর্শিক বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। এতে তরুণ ও সাধারণ মধ্যবিত্ত শ্রমজীবী পুরুষরা যোগ দেন। ধারণা করা ইরানে বাসিজের ৪ লাখ ৫০ হাজার সদস্য রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানে যেসব সরকারবিরোধী আন্দোলন হয়েছে সেগুলো দমনে বাসিজের সদস্যদের সম্মুখভাগে মোতায়েন করা হয়েছিল। তারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখে।

যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর তাদের বিতাড়িত না করলে হামলার শিকার হতে হবে সতর্কতা দিয়েছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

বিপ্লবী গার্ডের এ জেনারেল বলেছেন, “ভালো হবে আপনার আপনাদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের কাছে নিন।”

তিনি সতর্কতা দিয়ে বলেছেন, আমাদের সামরিক বাহিনী প্রমাণ করেছে যেখান থেকে ইরানের ওপর হামলা হবে সেখানেই তারা কঠোর হামলা চালাবে।
বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং জর্ডানের নাম উচ্চারণ করেছেন তিনি।

সূত্র: মেহের নিউজ

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network