1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমরা সবাই ভোলার উন্নয়ন চাই,  ভোলায় -তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা বর্তমানে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে কোন বাধা নেই ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আমরা সবাই ভোলার উন্নয়ন চাই,  ভোলায় -তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : তিন দিনের সরকারি সফরে বৈরী আবহাওয়ার মধ্যেও ভোলায় পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলা খেয়াঘাটে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
পরে ভোলা শহরের নতুন বাজারে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা সবাই ভোলার উন্নয়ন চাই, ভোলায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ, ৮০০ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন প্রতিরোধ ও সড়ক উন্নয়ন প্রকল্প এবং রাস্তাঘাট উন্নয়নে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ভোলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং নদীভাঙন মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মীরা।
তিন দিনের সরকারি সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network