1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ইয়াবাসহ আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

লালমোহনে ইয়াবাসহ আটক ২

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)। জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু ইউসুফের নেতৃত্বে একটি ফোর্স লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি রুমে তল্লাশী চালিয়ে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির এসআই মো. আবু ইউসুফ জানান, আটক জাহিদুল হাসান রাকিব লালমোহন পৌরসভার স্টোর কিপার হিসেবে কর্মরত। তার কাছে চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে যান নূর ইসলাম।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network