1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়েরকৃত অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী শিক্ষক আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ভেন্ডর বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

কিন্তু জামায়াত ২০২৫ সালের ২৯ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তুষার জামায়াতের কেউ নয়। তবে সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিত সভায় তাকে দেখা গেছে।

মামলা সূত্র জানায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে মোটরসাইকেলযোগে অভিযুক্ত তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী।

পরে তার পকেটে থাকা বাউবি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যান তুষারসহ অভিযুক্তরা। এরপরও তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।

ওই টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরে তাকে বালিকা বিদ্যানিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, তুষার আমাকে অপহরণ করেছিলেন, টাকাও নিয়েছেন। তিনি আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network