1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাল-জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করার অভিযোগে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাজী মাওলানা মাঈনুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ৩১ আগস্ট পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মরিয়ম নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন এবং টাকা আত্মসাতের অভিযোগে মজিবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, ওই মামলা থেকে নিজেকে রক্ষা করতে অভিযুক্ত মজিবুর ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে কাজী মাওলানা মাঈনুদ্দিনের মাধ্যমে একটি কাবিননামা তৈরি করে তা ট্রাইব্যুনালে দাখিল করেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতে সন্দেহ সৃষ্টি হলে কাজী মাওলানা মাঈনুদ্দিনকে ট্রাইব্যুনালে তলব করা হয়। আদালতের কার্যক্রমে কাবিননামাটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network