1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মোঃ হাসিবুল আলম (২৯) নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া স্লুইস সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. মীর আবুল কালামের ছেলে। হাসিবুল আলমের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি নদীতে জাল পেতে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ফোরকান হাওলাদার ও হেলাল গাজী তার পথরোধ করেন।
পরে তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network