1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জমির নামজারি ও তা দ্রুত বাতিলের আইনগত ভিত্তি নিয়ে ফোনে প্রশ্ন তোলায় এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্য নিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাদক মজুতের অজুহাত দেখিয়ে উপজেলার সবুজপাড়া গ্রামে দৈনিক মানবজমিনের রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজু বলেন, ‘গত ২৭ আগস্ট দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি মঞ্জুর করেন এসিল্যান্ড। তবে এর মাত্র তিন দিন পর ৩০ আগস্ট কোনো পূর্বঘোষণা, নোটিশ বা শুনানি ছাড়াই তা বাতিল করা হয়। বিধি বহির্ভূতভাবে এই বাতিল প্রক্রিয়া সম্পর্কে বুধবার সন্ধ্যায় ফোনে জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন।’

এরই জের ধরে পরদিন সকালে মাদকের বাহানা তুলে সাংবাদিক সাজুর পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিতর্কিত এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। এর আগেও ঘুষ না পেয়ে ভুল রায় প্রদান, অফিসের চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির একাধিক ঘটনা ঘটেছে।

এছাড়া কাইউম আজাদ বাবুলসহ স্থানীয় একাধিক সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শুধু সাংবাদিক নয়, স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের ওপরও তার স্বেচ্ছাচারিতার ছাপ রয়েছে। সম্প্রতি সেচ মৌসুমের তেল সরবরাহ নিয়ে অযৌক্তিক শর্ত দেওয়ায় কৃষকদের তোপের মুখে পড়েন তিনি। এছাড়া অবৈধ ড্রেজার বন্ধের নামে মাসোহারা দাবি এবং দুপুরের পর অফিসে অনুপস্থিত থেকে সময় কাটানোর মতো গুরুতর অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ‘এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। এসিল্যান্ড পুলিশ চেয়েছিল আমি দিয়েছি।’ এ বিষয়ে জানতে চাইলে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট মাদকের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। তিনি যে সাংবাদিক, তা আমার জানা ছিল না।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network