মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : মাদকের ভয়াল গ্রাসের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভোলায়ে জেলা পুলিশের আয়োজন মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)দুপুরে ভোলা জেলা পুলিশের উদ্যাগে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম। এসময় সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসারশিক্ষক,ঈমাম,কাজী,ব্যবসায়ী,রাজনতীবিদ,ইউপি সদস্য, ইউনিয়ন সচিব,বিভিন্ন স্বেচ্ছাসেবক,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তরা শিবপুর ইউনিয়ন কে মাদক,ইভটিজিংও বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দেন। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার...
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : মাদকের ভয়াল গ্রাসের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভোলায়ে জেলা পুলিশের আয়োজন মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর)দুপুরে ভোলা জেলা পুলিশের উদ্যাগে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম।
এসময় সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসারশিক্ষক,ঈমাম,কাজী,ব্যবসায়ী,রাজনতীবিদ,ইউপি সদস্য, ইউনিয়ন সচিব,বিভিন্ন স্বেচ্ছাসেবক,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তরা শিবপুর ইউনিয়ন কে মাদক,ইভটিজিংও বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দেন।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন,মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, মাদকের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
আমরা ভোলা জেলার ১০টি থানার আওতায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে। তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকল নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,মাদকই হলো সকল অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা গোয়েন্দা ভোলা শাখার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক প্রমুখ।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নুর হোসেন, প্রভাষক জিয়া উদ্দিন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।