1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। শনিবার সন্ধ্যায় মাছটি ঘাটে আনা হলে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল এই মাছটি এক নজর দেখতে আড়তে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে খালেক মাঝি।

জেলে খালেক মাঝি জানান, শনিবার মেঘনা নদীতে ইলিশের জাল ফেললে অন্যান্য ছোট আকৃতির ইলিশের সঙ্গে বিশাল এই কোরাল মাছটি ধরা পড়ে। পরে ঘাটে এনে উন্মুক্ত নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন প্রতি কেজি ১,৪০০ টাকা হিসাবে মোট ৩৫ হাজার টাকায় এটি কিনে নেন।

ক্রেতা এরশাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে যৌথভাবে ভাগ করে খাওয়ার উদ্দেশ্যে তারা মাছটি কিনেছেন। অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা জানান, ২৫ কেজির এই কোরাল মাছটি ঢাকার বাজারে পাঠাতে পারলে আরও অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব হতো।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের কিছুটা সংকট চলছে। এই সময়ে জেলেদের জালে বড় আকৃতির কোরাল বা পাঙাশ ধরা পড়া নিঃসন্দেহে তাদের জন্য স্বস্তির। আশা করছি সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় এমন আরও বড় বড় মাছ ধরা পড়বে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network