1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শ্রেষ্ঠ হজ গাইডের সম্মাননা পেলেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

শ্রেষ্ঠ হজ গাইডের সম্মাননা পেলেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী।

তিনি ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার হিসেবে কর্মরত রয়েছেন। মো. আব্দুল হালিম গাজী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মো. এলেম গাজী।

সম্প্রতি ঢাকার আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “সরকারি ব্যবস্থাপনায় হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬”-এ তাঁর দায়িত্বশীল ভূমিকা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতি প্রদান করা হয়।

২০১০ সাল থেকে ২০২৬ সালের হজ মৌসুমে সরকারি হজ গাইড হিসেবে তিনি হাজিদের সার্বিক সহযোগিতা, ধর্মীয় দিকনির্দেশনা, হজের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মক্কা, মদিনা ও মাশায়ের পবিত্র স্থানগুলোতে হাজিদের সঙ্গে থেকে তাঁদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব মাওলানা মহিবুল্লাহিল বাকি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুফতি আলাউদ্দিন আল আজাদ, এনডিসি।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মো. আব্দুল হালিম গাজী বলেন, “হজযাত্রীদের সেবা করা একটি মহান আমানত। হাজিদের সন্তুষ্টি ও সুন্দরভাবে হজ সম্পন্ন করতে সহযোগিতা করাই ছিল আমার প্রধান লক্ষ্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে হজযাত্রীদের সেবা করতে অনুপ্রাণিত করবে।”

তাঁর এ অর্জনে ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক,  নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে  মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমমের প্রকল্প পরিচালক, জেলাপ্রশাসন ও  ইসলামিক ফাউণ্ডেশন পটুয়াখালীর কর্মকর্তা/ কর্মচারী সহ জেলার  ধর্মপ্রাণ মুসল্লি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সুনামের সঙ্গে হজযাত্রীদের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network