1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড শ্রেষ্ঠ হজ গাইডের সম্মাননা পেলেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী কাঠালিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু উজিরপুরে গভীর রাতে দোকানিদের হয়রানির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ “দূর্ণীতির সাতকাহন” পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শত অভিযোগ  লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক

গলাচিপায় ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের উত্তর হরিদেবপুর এলাকায় ৪ একর ২০ শতাংশ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

ওয়ারিশসূত্রে পাওয়া জমির ভোগদখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ তুলে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. মোস্তফা কামাল।

থানায় করা লিখিত আবেদনের সূত্রে জানা যায়, এ ঘটনায় গলাচিপা থানার জিডি নং-১৯৯, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬। জিডির ট্র্যাকিং নম্বরও আবেদনের কপিতে উল্লেখ রয়েছে।

জিডিতে সাংবাদি মো. মোস্তফা কামাল অভিযোগ করেন, উত্তর হরিদেবপুর মৌজায় অবস্থিত ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৪ একর ২০ শতাংশ জমি নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমির ভোগদখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্নভাবে জমি নিয়ে সমস্যা তৈরি করছেন। লিখিত আবেদনে মো. মোশারেফ হোসেন প্যাদা, মো. সরোয়ার মুসলমান, মো. হারুন মুসলমান, মো. সালাম মুসলমান, মো. শাহজাহান মুসলমান ও মো. শাহ আলম প্যাদাসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারী আরও অভিযোগ করেন, গত ২৯ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বিরোধপূর্ণ জমির এলাকায় গেলে বিবাদীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষের আশঙ্কা করছেন আবেদনকারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি গলাচিপা থানার পুলিশের কাছে আবেদন করেছেন। জিডির আবেদনে ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী/সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী পুলিশের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, মারামারি কিংবা সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন আবেদনকারী।

এ বিষয়ে আবেদনকারী সাংবদিক মো. মোস্তফা কামালের বক্তব্য, জমিটি ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি এবং সেটি নিয়ে বিরোধের কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ কারণে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে থানায় জিডি করেছেন। তবে জিডিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জমির প্রকৃত মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট দলিলপত্র, রেকর্ড ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network