1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঘোষণা দিয়ে অভিনয় ছেড়েছিলেন নওবা, এবার দিলেন চাকরিতে যোগ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ঘোষণা দিয়ে অভিনয় ছেড়েছিলেন নওবা, এবার দিলেন চাকরিতে যোগ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গেল ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে অভিনয় ছাড়েন নওবা তাহিয়া। তারপর থেকে আলোচনায় নেই তিনি। সাত মাস পর জানা গেল চাকরিতে যোগ দিয়েছেন নওবা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি নওবা নিজেই জানিয়েছেন। আজ রোববার নিজের ফেসবুক প্রফাইলে ওয়ার্ক স্ট্যাটাসে তথ্য যোগ করেছেন তিনি। সেখান থেকে জানা গেছে, টেন মিনিটস স্কুল ইংলিশ সেন্টারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দিয়েছেন নওবা।

খবরটি পেয়ে বেশ আনন্দিত নওবার অনুসারীরা। বিভিন্ন ধরণের ইতিবাচক মন্তব্য করছেন তারা। কেউ জানিয়েছেন অভিনন্দন। উৎসাহী কেউ জানতে চেয়েছেন নাটকে ফিরবেন কিনা। তবে সেসবের কোনো জবাব দেননি নওবা।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কিছু জানাননি নওবা। তবে জানা গেছে, টেন মিনিটস স্কুল ইংলিশ সেন্টার ইংরেজি শেখার ও আইইএলটিএস প্রস্তুতির জন্য একটি অফলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে স্পোকেন ইংলিশ, কিডস ইংলিশ এবং আইইএলটিএস কোর্স অফলাইন ক্লাসের মাধ্যমে করানো হয়।

গেল ফেব্রুয়ারিতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন নওবা। সেখানে লিখেছিলেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’

এরপর লিখেছিলেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’

সবশেষে নওবা লিখেছিলেন, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না। ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

পরে সংবাদমাধ্যমকে নওবা জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এতদিন পড়াশোনার ফাঁকে অভিনয় করেছেন। সামনে অভিনয় ছেড়ে শুধু পড়াশোনায় মন দিতে চান তিনি। বলেছিলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার পর থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম। একসঙ্গে পড়াশোনা ও অভিনয় করাটা কঠিন। পড়াশোনা বাদ দিয়ে অভিনয় করব, সেই সাহস হয়নি।’

ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network