1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক  - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু

চরফ্যাশনে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক 

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন  মাদক কারবারীকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। আটককৃতরা হলেন- আব্দুল্লাহপুর ৭নং ওয়ার্ডের ফজর আলী হাওলাদার বাড়ীর মৃত সাহাবউদ্দিনের ছেলে রাকিব (২৫),  আব্দুল্লাহপুর ৭নং ওয়ার্ডের মৃত আনিছল হক মাঝির ছেলে মোঃ মঞ্জুর মাঝি (৪৯)।
৬ সেপ্টেম্বর গভীর রাতে চরফ্যাশন থানাধীন জিন্নাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শাহাবুদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল কামাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের সাথে ৪০ পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০/- টাকা), মাদক বিক্রির নগদ ১,১০০/- টাকা এবং একটি বাটন মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ: ০৬/০৯/২০২৬ খ্রিঃ, জি আর নং-১৭৩/২০২৬)।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network