1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্পর্শিয়া এবার ‘লালপরী’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

স্পর্শিয়া এবার ‘লালপরী’

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। এবার নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটক ‘লালপরী’তে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালপরী’র একটি রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন স্পর্শিয়া। পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

বিশেষ করে পোস্টারে ফুটে ওঠা পরীর মতো আবহ এবং অভিনেত্রীর রহস্যময় ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। পোস্টারটি শেয়ার করে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশেই?’ তার এই প্রশ্নই যেন ‘লালপরী’র গল্প নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

তবে ‘লালপরী’ নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার মধ্যেই একটি বিষয় পরিষ্কার করেছেন স্পর্শিয়া। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘‘লাল পরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। নাটকটিতে আমার বিপরীতে সহ-শিল্পী হিসেবে রয়েছেন ফররুখ আহমেদ রেহান।’

গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্ট লুক’ রিলিজ হয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’

ফাস্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network