1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভাইভা ইস্যুতে আপনারা কোথায় যাবেন টেরও পাবেন না, সরকারকে নাহিদ লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২  ইসলাম নিয়ে কটূক্তি, শিক্ষককে পুলিশে দিলো শিক্ষার্থীরা কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার পৌনে দুই কোটি মানুষ বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পথচারী নারী নিহত কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা  ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৭সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় সাত কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় নিহত প্রবাসীরা হলেন- করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম।

দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী নিহত চারজন বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network