1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতিবাদ গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে

শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার কবরও বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের স্থানীয় হোটেল বে অব বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশ শেষে প্রেস ব্রিফিংয়ে এনসিপি নেতারা এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি এবং বরিশাল অঞ্চলের বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা বলেন, জনগণের স্বার্থে গঠিত কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়। জনগণের দুর্ভোগ কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে ব্যর্থতা দেখা দিলে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক বলেও তারা মন্তব্য করেন।

লংমার্চ প্রসঙ্গে নেতারা বলেন, লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, গত ছয় মাসে সরকার যে ভুলগুলো করেছে, সেগুলো জাতির সামনে উপস্থাপন করার জন্যই এই কর্মসূচি।

তাদের দাবি, জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু প্রশাসনিক সিদ্ধান্ত বা আশ্বাস দিয়ে এসব সংকটের সমাধান সম্ভব নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

বক্তারা জানান, সাম্প্রতিক লংমার্চ কর্মসূচিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে। এর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাইয়ের দাবিগুলো বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের বিষয়গুলো রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর মন্তব্য করেন এনসিপির নেতারা। তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হবে।

নেতারা বলেন, ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলের স্থায়ী অধিকার নয়। জনগণের আস্থা অর্জন করতে না পারলে জনগণই তার জবাব দেবে। বিএনপি সরকারের কর্মকাণ্ডে যদি সাধারণ মানুষ হতাশ হয়, তাহলে রাজনৈতিকভাবে তার প্রভাব পড়বে বলেও তারা মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কঠোর বক্তব্য দেন এনসিপির নেতারা। তারা বলেন, শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন না।

এমনকি তার কবরও বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেন তারা। বরগুনায় আয়োজিত এ সমাবেশ ও প্রেস ব্রিফিংয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network