1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইতালির ভেনিসে পরিবারের সদস্যসহ হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় শোবিজ ইন্ডাস্ট্রির তারকাসহ রাজনৈতিক অঙ্গনের অনেক নেতাকর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি জাতীয় সংসদে এ ঘটনায় প্রতিবাদও জানানো হয়েছে।

এদিকে অন্য সবার মতোই বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ অভিনেত্রী সাবরিন আজাদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘একজন শিল্পী যখন নিজের দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটিতে অংশ নিতে যান, ঠিক ওই মুহূর্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের দেশের একজন প্রতিনিধি।’

সাবরিন আজাদ লিখেছেন, ‘উনার রাজনৈতিক মতবাদ কী, উনি কোন জাতের-ধর্মের এসব তখন আর ম্যাটার করে না। উনি বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে গেছেন, বাংলাদেশের নাম নিয়েই গেছেন, তখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘বিশ্বমঞ্চে নিজের দেশের সিনেমা বা ভালো কোনো কিছুর প্রতিনিধিত্ব করা কী জিনিস, সে সম্পর্কে আপনাদের ‘জ্ঞান’ না-ই থাকতে পারে। অন্তত বিদেশের মাটিতে নিজের দেশকে কীভাবে ছোট না করতে হয়, এইটুকু ন্যূনতম জ্ঞান তো থাকা উচিত।’

সবশেষ অভিনেত্রী সাবরিন আজাদ লিখেছেন, ‘এই ঘটনা ঘটিয়ে আপনারা এটাই আবার দেখালেন, দেশের সম্মানের চেয়ে আপনাদের কাছে দল বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এমনই ছিলেন, এমনই আছেন, সম্ভবত এমনই থাকবেন। এমনিতেই দুই দিন পরপর একেক দেশের ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমাদের পাসপোর্টের অবস্থাও যাচ্ছেতাই। তার মধ্যে আপনাদের কল্যাণে বিশ্ব আবারও জানল, নিজেদের রাজনৈতিক মতবিরোধের কারণে বাংলাদেশের মানুষ নিজের দেশের ক্ষতি করতে কতটা মরিয়া যে, তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের দেশের নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network