1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪ বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি ৭ কোটি টাকা ব্যায়ে ধামুরা-শোলক ব্রীজের অ্যাপ্রোচ নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ভোলায় আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী (৫২)। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন—মো. মামুন (২৩), মো. রিফাত (২৫), মো. আবদুল জলিল (৫০) ও মো. নাজির আহমেদ (৫৫)। তাদের সবার ঠিকানা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘শামীম আহমেদ’ নামের একটি ফেসবুক আইডিসহ একাধিক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট, লাইভ ও কমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তার প্রয়াত বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।

বাদীর অভিযোগ, এসব পোস্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এতে তিনি নিজেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে কথিত ঘটনার তারিখ ৩০ আগস্ট উল্লেখ করা হয়েছে। এসব ফেসবুক পোস্টের স্ক্রিনশট, লিংক ও ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলেও মামলার আবেদনে দাবি করা হয়েছে।

অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৫০৫ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী গোলাম কাদের মুনসুর বলেন, মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে আদালত তাৎক্ষণিক কোনও আদেশ দেননি। মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network